কয়েকটি হাদীছে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন “ হে লােকসকল ! তােমরা আল্লাহকে ভয় করাে এবং মৃত্যুকে বেশী বেশী স্মরণ করাে । যারা মৃত্যুকে বেশী বেশী স্মরণ করে তারাই বুদ্ধিমান । আল্লাহর ভয়ে যার চোখে পানি আসে , আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন । তাকওয়া মানে আল্লাহর ভয় । যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোন গােনাহ করতে পারে না । বরং আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সব সময় সে গােনাহ থেকে দূরে থাকে এবং বেশী বেশী নেক আমল করে । আর যে ব্যক্তি মৃত্যুকে বেশী বেশী স্মরণ করে সে কখনাে চিরস্থায়ী আখেরাত সম্পর্কে গাফেল হতে পারে না এবং ক্ষণস্থায়ী দুনিয়ার আরাম আয়েশে ও ভােগ - বিলাসে লিপ্ত হতে পারে না । আল্লাহকে আমরা ভয় করবাে , কেননা আল্লাহ সর্বশক্তিমান । একদিন একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে । কেয়ামতের দিন বিচারের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং সব কাজের হিসাব দিতে হবে । যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের ভালােবাসেন এবং সাহায্য করেন । আমাদের সমাজে এত অন্যায় - পাপাচার কেন ? এত জুলুম - অত্যাচার কেন ? কারণ মানুষ আল্লাহকে ভয় করে না , আল্লাহর আযাব গযবের কথা । চিন্তা করে না । মানুষ মৃত্যুকে স্মরণ করে না , আখেরাতের ফিকির করে । তাই এসাে , নবীজীর উপদেশ মতে এখন থেকেই আমরা আল্লাহকে ভয় করি এবং মৃত্যুকে স্মরণ করি ।
Sunday, September 5, 2021
Author: Jabed Khan
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: