নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- “ আমার উম্মতের সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে দাখেল হবে , যারা সর্ববিষয়ে শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে । ( বােখারি , মুসলিম )
নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাে বলেছেন- ' যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল না করে মনের ইচ্ছা মত দৌড় - ঝাঁপ করবে , সে কোথায় গিয়ে ধ্বংস হলাে আল্লাহ তার কোন পরােয়া করবেন না । আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে ( জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মত আমল করবে এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে ) ত্যর সমস্ত প্রয়ােজনের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন ( এবং তার দিলে সব সময় শান্তি ও প্রশান্তি থাকবে ) তাওয়াক্কুল ' অর্থ , জীবনের সব কাজে , সব বিষয়ে শুধু আল্লাহর উপর ভরসা করা । কেননা দুনিয়াতে যা কিছু হয় , আল্লাহর হুকুমেই হয় , আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না । আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না । মানুষ যা কিছু পায় আল্লাহর খাজানা থেকে পায় । আসবাব বা উপায় - উপকরণ হলাে আল্লাহর কাছ থেকে আমাদের কাছে আসার মাধ্যম মাত্র । যেমন ধরাে , ছাদের উপরে টাংকিতে পানি আছে । সেই পানি নল দিয়ে গড়িয়ে আসে এবং কল দিয়ে পড়ে । আমরা তখন পানি পাই । টাংকি থেকে পানি না আসলে নলের এবং কলের পানি দেওয়ার ক্ষমতা নেই । তেমনি আল্লাহ যদি তাঁর ভাণ্ডার থেকে দান না করেন তাহলে আসবাব ও উপায় - উপকরণের ক্ষমতা নেই কিছু দান করার । তােমার দিলে এই একীন ও বিশ্বাস পয়দা করাে , তারপর শুধু আল্লাহর উপর ভরসা করাে এবং শুধু আল্লাহর কাছে চাও , তারপর সাধ্যমত চেষ্টা করাে এবং যতদূর পারাে উপায় - উপকরণ গ্রহণ করাে । চেষ্টা না করা এবং উপায় - উপকরণ গ্রহণ না করার নাম তাওয়াক্কুল নয় । নবীজী আরাে বলেছেন- “ যখন তুমি কোন কিছু চাবে তখন ( কোন মানুষের কাছে না চেয়ে ) শুধু আল্লাহর কাছে চাবে , আর যখন তুমি ( বিপদে পড়ে ) সাহায্য চাবে তখন ( কোন মানুষের কাছে না চেয়ে ) শুধু আল্লাহর কাছে সাহায্য চাবে । কেননা সারা দুনিয়ার মানুষ যদি তােমার উপকার করতে চায় , তাহলে তারা তােমার ততটুকু উপকারই করতে পারবে যতটুকু আল্লাহ তােমার আবার সারা দুনিয়ার মানুষ যদি তােমার ক্ষতি করতে চায় তাহলে তারা তােমার ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তােমার জন্য লিখে রেখেছেন । আমরা আল্লাহর উপর এভাবে তাওয়াক্কুল করবাে এবং আমাদের সম্পর্কে আল্লাহর যা ফায়ছালা তা খুশী মনে মেনে নেব্রা । কেননা আমাদের ভালাে ও মন্দ আল্লাহ আমাদের চেয়ে ভালাে জানেন । তাই তাে । নবীজী বলেছেন ‘ আল্লাহ মানুষের জন্য যা ফায়ছালা করেন তার উপর রাজী - খুশী থাকা মানুষের জন্য সৌভাগ্যের বিষয় এবং আল্লাহর ফায়ছালার উপর নারায হওয়া মানুষের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় ।


0 coment rios: